শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচিতে তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১ জুন) সকালে উপজেলার সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সুশান্ত ধর, সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদসহ আরও অনেকে।

এসময় প্রজেক্টরের মাধ্যমে অংশগ্রহণকারীদের সামনে ধূমপানের কুফল ও ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রয় আইনত নিষিদ্ধ। এ বিষয়ে সর্বস্তরে প্রচারণা চালাতে হবে। ১৮ বছরের নিচে কারও কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা হলে এবং উক্ত ব্যক্তি যদি তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরণে নিয়োজিত থাকে, তবে তাকে আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, এই সংক্রান্ত আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে কঠোরতা অবলম্বন করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম প্রমূখ। তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা শেষে র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ইউএনও আফিয়া সুলতানা কেয়া।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০