শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচিতে রাস্তা নিয়ে বিরোধের জেরে শিশু হাফেজকে হত্যার উদ্দেশ্য হামলা অভিযোগ

Download Photocard

সোহান সেখ,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজাপুর ইউনিয়নের চর রান্ধুনীবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো: সাহেদ হোসেন নামের ১৫ বছর বয়সী এক শিশু হাফেজ ও তার বাবাকে পিটিয়ে জখম করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় বেলকুচি থানায় ভুক্তভোগী মোঃ আব্দুল হালিম (৪২) থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর রান্ধুনীবাড়ী গ্রামে বিকেল ৪টার দিকে তাদের বাড়ির সামনে কাঁচা রাস্তা নিয়ে তর্কের জেরে প্রতিবেশী হাজী মোঃ লাল মিয়া মন্ডল (৫৫), মোঃ মনিরুল ইসলাম মন্ডল (২৫), মোঃ মাসুদ মন্ডল ও মো: মামুন মন্ডল (২৫) আক্রমণ চালান। তারা লোহার রড, বাঁশের লাঠি, গাছের ডালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করে।

মূলত বাড়ির পাশের কাঁচা জায়গা মাপাকে কেন্দ্র করে আব্দুল হামিদের সাথে একই গ্রামের ৪ জনের সাথে কথা কাটাকাটি থেকে মারামারি শুরু হয়। এই অবস্থা দেখে শিশু হাফেজটি বাবাকে বাচাঁনোর জন্য এগিয়ে আসে। এটিই কাল হয় শিশুটির, ঐ ৪জন শিশুর বাবাকে ছেড়ে শিশুটিকেই মারতে শুরু করে। একজন মাথায় আঘাত করেন, একজন পায়ে আঘাত করে শিশুটিকে ব্যাপকভাবে আহত করেন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং হাফেজ শিশু সাহেদকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তিনদিন চিকিৎসার পর সাহেদকে ছাড়পত্র দেওয়া হলেও তিনি এখনো শারীরিকভাবে অক্ষম।

এই বিষয়ে বেলকুচি থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল বারিক বলেন, আমাকে সবাই চিনে। এটি নিউজ করার মতো কোনো বিষয় না, এটি একটি পারিবারিক বিষয়। এটি কোনো সিরিয়াস বিষয় না। তিনি আরও বলেন, আমরা তদন্ত করছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০