শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচিতে সরকারি কর্মকর্তা কর্মচারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
সভায় তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান মাননীয় এমপি হাতে এ সম্মাননা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশফিয়া সাবেরিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বেলকুচি উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০