শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের মাসে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র‍্যালিতে পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা, রঙিন ব্যানার-ফেস্টুন ও ধানের শীষের প্রতীক হাতে বাদ্যযন্ত্রের তালে তালে অংশ নেন। র‍্যালিটি বেলকুচি অনার্স কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসেমী দিপু।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম আইয়ুব। প্রধান অতিথির বক্তব্যে মামুন হাসেমী দিপু বলেন, “স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণের জন্য। আজ বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক তানভীর শাকিল, উপজেলা আহ্বায়ক নূর আলম সরকার, পৌর আহ্বায়ক ওমর ফারুক পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০