শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচির কৃতি সন্তান ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

Download Photocard

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৩ মে ২০২৫ খ্রিস্টাব্দে রাতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,সিরাজগঞ্জের বেলকুচির সন্তান শাহরিয়ার সাম্য (২৫) কে হত্যার প্রতিবাদ ও অতিদ্রুত খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি।

আজ ১৪ মে ২০২৫,বুধবার সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক এক বিবৃতিতে জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা শাহরিয়ার সাম্য কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। 

বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বাধীন দেশে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কে হত্যা করা হলো অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোন প্রদ ক্ষেপ গ্রহণ করেনি এটি অত্যান্ত দুঃখজনক। অবিলম্বে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রিঃ) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০