শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ব্রাইট হেলথ স্পেশালিস্ট হাসপাতালের আয়োজনে স্তন ক্যান্সার বিষয়ক সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
স্তন ক্যান্সার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “প্রত্যেক নারী অনন্য,প্রত্যেক যাত্রা গুরুত্বপূর্ন” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ব্রাইট হেলথ স্পেশালিস্ট হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক সচেতনতামূলক ক্যাম্পেইন।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকালে সিরাজগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ স্কুল অব অনকোপ্লাস্টিক সার্জারি (BSOSBD)-এর উদ্যোগে ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কুল অব অনকোপ্লাস্টিক সার্জারি,ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ডা. এম.মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,ইনসেপ্টা কোম্পানির রেজুনাল ম্যানেজার মো: আবু হান্নান।

সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ডা.এম. এ লতিফ।

অনুষ্ঠানটি সমন্বয় করেন ডা.কে.এইচ. মুরাদ,সহকারী অধ্যাপক (সার্জারী বিভাগ) মনসুর আলী মেডিকেল কলেজ ও সমাপনী বক্তব্য রাখেন, অনকোপ্লাস্টিক সার্জন সার্জারী বিভাগ ডা: মোহাম্মদ এ.আই.খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন,স্তন ক্যান্সার সম্পর্কে সময়মতো সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখে। নারীদের মধ্যে এই বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০