শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় নাগরিকদের ২৪ ঘণ্টা সেবার প্রতিশ্রুতি ইউএনও মিজানুর রহমানের

Download Photocard

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক ব্যতিক্রমধর্মী আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারী ইচ্ছুক সকল কে মুক্তভাবে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়, যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় ভাঙ্গুড়া উপজেলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এমন সভা অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং উপজেলা হলরুম ছিল পরিপূর্ণ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, মাদক প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং বিভিন্ন জনদুর্ভোগের বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা খোলামেলা ভাবে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। সভায় উত্থাপিত বক্তব্য মনোযোগ সহকারে শোনেন সভার সভাপতি জনাব মিজানুর রহমান। সহকারীদের পাশাপাশি তিনি নিজেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখেন এবং সেসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে তিনি চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন এবং উপজেলার মানুষের সেবা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছেন। তিনি বলেন, “আমি ২৪ ঘণ্টা জনসেবার জন্য প্রস্তুত রয়েছি। উপজেলার যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাকে তাৎক্ষণিকভাবে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগে একটি শান্তিপূর্ণ ও উন্নত ভাঙ্গুড়া গড়ে তোলা অবশ্যই সম্ভব। সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

ছবি: ভাঙ্গুড়া উপজেলা হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও জনাব মিজানুর রহমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০