শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Download Photocard

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ
“দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নারী দুগ্ধ খামারীদের জন্য আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীদের অংশগ্রহণের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে গাভী পালন, স্বাস্থ্যসম্মত দুধ সংগ্রহ ও খামার ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারী দুগ্ধ খামারীকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ সংগ্রহ নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে একটি করে মিল্ক নেট (দুধ ছাকনি) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আক্তার রোমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার এবং উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

প্রশিক্ষণে মূল উপস্থাপক ও ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরির আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো. আসাদুজ্জামান।

অংশগ্রহণকারী নারী খামারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০