শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভাটপিয়ারী হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার ৪০ বছর পূর্তি উদযাপন পুনর্মিলনী, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ভাটপিয়ারী হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“এসো মিলি প্রাণের স্পন্দনে, ফেলে আসা স্মৃতির বন্ধনে”—এ স্লোগানকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হয়ে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় প্রাক্তন ছাত্রদের মাঝে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব জহুরুল ইসলাম দুলাল। সঞ্চালনায় ছিলেন মুফতি আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে কত্তমী মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মুফতী নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন পানি ট্যাংকি মাদ্রাসা মাছুমপুরের প্রধান মেহমান আলহাজ্ব আব্দুল হাকিম সেলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাটপিয়ারী মাদ্রাসার মুহতামীম মুফতী সাইদুল ইসলাম। বাদ আসর এলাকার প্রয়াত প্রাক্তন মুরুব্বিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্র কাফেলার উদ্যোগে স্মৃতিচারণ, দোয়া মাহফিল, সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা অনুষ্ঠান ঘিরে এলাকার সাধারণ মানুষসহ বিভিন্ন প্রজন্মের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাদ্রাসার দীর্ঘ ৪০ বছরের পথচলা ও শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠাতাদের অবদান স্মরণ করে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দিনব্যাপী এই আয়োজন প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে এক স্মরণীয় পুনর্মিলনী হিসেবে স্থান করে নেয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০