শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

মধুপুরে ২৮ অক্টোবরের লগি-বৈঠার নৃশংসতার প্রতিবাদে জামায়াতের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

Download Photocard

জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতা ও হত্যাযজ্ঞের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় মধুপুর উপজেলা জামায়াতে ইসলামী এ কর্মসূচির আয়োজন করে।

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মন্তাজ আলীর নেতৃত্বে বিকেল ৪টায় মিছিলটি রানীভবনী স্কুল মাঠ থেকে শুরু হয়ে উপজেলা অডিটোরিয়াম চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের ডাকা তথাকথিত “শান্তি সমাবেশ” ঘিরে সংঘর্ষের সময় লগি-বৈঠা দিয়ে নির্মমভাবে পিটিয়ে মানুষ হত্যার ভয়াবহ দৃশ্য দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেদিনের সেই নৃশংস ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে দেখা হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. মন্তাজ আলী বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ দিন। লগি-বৈঠার সেই বিভীষিকাময় ঘটনার স্মৃতি এখনও জাতিকে নাড়া দেয়। আমরা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং ভবিষ্যতে যেন এমন রাজনৈতিক সহিংসতা আর না ঘটে, সেই আহ্বান জানাই। তিনি আরও বলেন,বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচার ও সহনশীলতার সংস্কৃতি প্রতিষ্ঠা না হলে জাতি কখনও নিরাপদ রাজনীতির পথে এগোতে পারবে না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।
এসময় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো. আহসান হাবীব মাসুদ বলেন, ২৮ অক্টোবর আমাদের জাতীয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। সেদিন নিরস্ত্র মানুষের রক্তে রাজপথ লাল হয়েছিল। আমরা সেই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি— যেন এমন তাণ্ডব আর কখনও না ঘটে। আজকের কর্মসূচি কোনো দলের বিরুদ্ধে নয়; এটি মানবিক ও নৈতিক প্রতিবাদের প্রতীক। দেশের মানুষ শান্তি, ন্যায় ও নিরাপত্তা চায়— আমরা সেই আহ্বানই জানাচ্ছি।

তিনি আরও বলেন,আজকের কর্মসূচি কোনো দলের বিরুদ্ধে নয়; এটি মানবিক ও নৈতিক প্রতিবাদের প্রতীক। দেশের মানুষ শান্তি, ন্যায় ও নিরাপত্তা চায়— আমরা সেই আহ্বানই জানাচ্ছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০