শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোটরসাইকেল কিনে ফেরার পথে প্রাণ গেলো কাজিপুরের দুই যুবকের

Download Photocard

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ 

২৬ বছর বয়সী রাসেল। তার অনেক দিনের শখ ছিল একটি মোটরসাইকেল কেনার। কিন্তু অর্থের অভাবে সেটা এতদিন হয়ে ওঠেনি। দীর্ঘদিন পর নতুন মোটরসাইকেল কিনবেন বলে প্রতিবেশী বকুলকে (১৬) সঙ্গে নিয়ে যান গাজীপুরের কোনাবাড়ী।

যাচাই-বাছাই শেষে কোনাবাড়ী থেকে পছন্দের মোটরসাইকেলটি কিনে বাড়ি ফিরছিলেন। কিন্তু শখের মোটরসাইকেলটি যে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তা জানা ছিল না রাসেল ও বকুলের। কেনার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

সোমবার (১০ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর কামাক্ষামোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাঙ্গারছেও গ্রামের আয়নাল হকের ছেলে রাসেল ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী বকুল।

নিহতের প্রতিবেশী নজরুল ইসলাম  জানান, রাসেল বালুর পয়েন্টে কাজ করতেন। নিজের প্রয়োজনে একটা মোটরসাইকেল কেনেন। পরে বোনের বাসা থেকে সেহেরির পর ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান  বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বিষয়টি নিহতের ভাই ফোন করে আমাকে জানিয়েছেন। আমি যমুনা সেতু পূর্ব থানায় খোঁজ নিয়েছি। তারা কিছু প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০