শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

যমুনা রেল সেতুর পিলারে ফাটল,ফেসবুকে নানা গুঞ্জন

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সম্প্রতি যমুনা রেলসেতুর পিলারের নিচে দেখা দেওয়া ক্ষুদ্র ফাঁকা স্থানগুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলো আসল ফাটল নয় বরং প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট সূক্ষ্ম ‘হেয়ারক্র্যাক’ বা চুলাকৃতি ফাঁকা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকেই একাধিক ফেসবুক পেজে যমুনা রেল সেতুর পিলারে ফাটলের একাধিক ছবি পোস্ট করা হয়।

সকালে Sundarban/Chitra/Benapole Express নামে একটি ফেসবুক গ্রুপ থেকে পিলালের ফাটলের চিহ্ন সংবলিত একটি ছবি দিয়ে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে লেখা হয় নবনির্মিত যমুনা রেল সেতুর পিলারে ফাটল!

এরপর একের পর এক বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে বিভিন্ন অ্যাঙ্গেলের আরও বেশ কয়েকটি ছবি দিয়ে যমুনা রেলসেতু ফাটলের গুজব ছড়ানো হয়। বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনাসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে ছবিগুলো ভাইরাল হয়ে যায়। ফেসবুকে আপলোড করা কোনো কোনো ছবিতে রেল সেতুটির পিলার ভেঙে যাওয়ার দৃশ্যও দেখানো হয়েছে।

যমুনা রেলসেতুর প্রকল্প ব্যবস্থাপক মার্ক হ্যাবি বলেন, রেলসেতুর পশ্চিম প্রান্তের আট থেকে দশটি পিলারের নিচে হেয়ারক্র্যাক শনাক্ত হয়েছে। ইতোমধ্যে এসব জায়গায় রেজিন বা বিশেষ আঠার প্রলেপ দিয়ে মেরামতের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এটি কোনো ধরনের নির্মাণ ত্রুটি নয়, এমনকি ‘হানিকম্ব’ সমস্যাও নয়। প্রচণ্ড গরম ও প্রতিকূল আবহাওয়ার কারণে কংক্রিটের নিচে শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম ফাঁকা তৈরি হয়েছে, যা সেতুর গঠন বা স্থায়িত্বে কোনো প্রভাব ফেলবে না।

প্রকল্প ব্যবস্থাপক আরও জানান, এসব হেয়ারক্র্যাক ধীরে ধীরে ঘষে মেরামত করা হচ্ছে। সেতুর কাঠামো বা ট্রেন চলাচলে কোনো ঝুঁকি নেই। তিনি অভিযোগ করেন, কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবি বড় করে তুলে সামাজিক মাধ্যমে প্রচার করেছে, যা বিভ্রান্তিকর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০