শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

যমুনা সেতু দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী শাখায় নেই কোন ছাত্র-ছাত্রী তবুও তুলছেন সরকারি অনুদান

Download Photocard

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া কাদাই এর যমুনা সেতু দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখায় নেই কোন ছাত্র-ছাত্রী তবুও পাচ্ছে সরকারি অনুদান এমনটি অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এ বিষয়ে যমুনা সেতু দাখিল মাদ্রাসার ভুমিদাতা সদস্য, কাদাই (পশ্চিম পাড়া) গ্রামের মৃত নুর মোহাম্মদ শেখের ছেলে মোঃ নুরুল ইসলাম শেখ বলেন ইবতেদায়ী শাখায় ছাত্র-ছাত্রী নেই বললেই চলে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রী নিয়ে এসে পরিক্ষা দেওয়া হয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক খায়রুল ইসলাম বলেন এ বিষয়ে আমি আপনাকে কোন তথ্য দিতে পারবো না, আপনি তো সবই দেখেছেন।

সহকারি শিক্ষক আজিজুল হক বলেন আমাদের ছাত্র-ছাত্রী কম, কিন্তু সবাই আসে না, কেউ আসে কেউ আসে না। এতে আমাদের কি করার আছে। প্রাথমিক বিদ‌্যালয় গুলোতে উপবৃত্তির টাকা দেয়,দুপুরে খাওয়া দেয় আমাদের প্রতিষ্ঠানে উপবৃত্তি না পাওয়ায় ছাত্র-ছাত্রী কমে গেছে, প্রতিষ্ঠানে ১৮জন শিক্ষক রয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায় যে, ইবতেদায়ী শাখায় কাগজে কলমে ছাত্র-ছাত্রী থাকলেও গত ২ দিন কোন ছাত্র-ছাত্রী পাওয়া যায় নাই, তবে ষষ্ঠ শ্রেণী থেকে দাখিল পর্যন্ত প্রতি ক্লাস ঘুরে দেখা যায়, কোন ক্লাসে ১জন, ২জন,সর্বচো পাওয়া যায় ৮জন, হিসাব করে দেখা যায় সব ক্লাস মিলে ছাত্র-ছাত্রীর চেয়ে শিক্ষকের সংখ্যায় বেশি। তাহলে এই প্রতিষ্ঠান প্রতি বছরে ছাত্র-ছাত্রীদের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নতুন বই উত্তোলন করে, তবে সেই বইগুলো পড়ার মতো কোনো ছাত্র-ছাত্রী নেই, জানার ও ভাবার বিষয় তাহলে বইগুলো কোথায়?    

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ এলিজা পারভীন বলেন- দাখিল ও হাইস্কুল নিয়ে ব্যস্ত থাকায় ইবতেদায়ী’র বিষয়টা সরাসরি নজরে নেই, তবে স্কুল ও মাদ্রাসাগুলো ভিজিট করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০