শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

রাজউক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা আনিস আহমেদ

ফটোকার্ড

ছাম্মি আহামেদ আজমীর :
রাজউক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল (রেজিঃ নং–ঢাকা–৪১০০) এর সদ্য ঘোষিত নবগঠিত কমিটিতে মোঃআনিস আহমেদ যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন।সম্প্রতি সাধারণ সভায় নির্বাচন পর্ষদের সুপারিশক্রমে গঠিত এই কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।নতুন নেতৃত্বের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

এবিষয়ে নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আনিস আহমেদ দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন,আমি সংগঠনের প্রতি নিবেদিত মন নিয়ে কাজ করতে চাই। শ্রমিক কর্মকতা-কর্মচারীদের ন্যায্য অধিকার,নিরাপত্তা,কর্মপরিবেশ উন্নয়ন এবং তাদের কল্যাণ নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। সংগঠনের অভ্যন্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই মিলেই একটি শক্তিশালী শ্রমিক প্ল্যাটফর্ম গড়ে তুলবো।নেতৃত্বের এই গুরু দায়িত্ব আমাকে আমার কাজে আরও অনুপ্রাণিত করেছে।আমি বিশ্বাস করি সঠিক দিক নির্দেশনা ও কর্মীদের সহযোগিতা পেলে আমি রাজউক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো।তিনি আরও বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভাবমূর্তি উন্নয়ন এবং রাজউকের শ্রমিক-কর্মচারীদের চ্যালেঞ্জগুলো সমাধানে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।সাধারণ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় সোচ্চার থাকবো এবং প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাদের অধিকার আদায়ে আরোও এগিয়ে যাব।

উল্লেখ্য:রাজউক নেতাকর্মীরা মনে করছেন উদ্যমী এবং দায়িত্বশীল নেতা হিসেবে মোঃ আনিস আহমেদ এর অন্তর্ভুক্তি সংগঠনের কার্যক্রম ও নীতিনির্ধারণী কাজে নতুন গতিশীলতা যোগ করবে। নতুন এই কমিটির মাধ্যমে শ্রমিকদের স্বার্থ আরও সুদৃঢ়ভাবে উপস্থাপন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০