শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্যবস্থাপনা বিভাগ

ফটোকার্ড

মোঃ ইউসুব আলী,রাজশাহী কলেজ প্রতিনিধি :

রাজশাহী কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ) সকালে কলেজের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করেছে ব্যবস্থাপনা বিভাগ।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। এছাড়াও রাজশাহী কলেজ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কলেজ অধ্যক্ষ বিজয়ী ও রানার্স আপ দলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন,দুই মাসের এই আয়োজনের একটি সুন্দর সমাপ্তি হলো। খেলার প্রথম পর্ব শুরু হলে বৃষ্টির জন্য আমাদের খেলা স্থগিত রাখতে হয়েছিল, তবে আজ আমরা টুর্নামেন্ট শেষ করতে পেরেছি। খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে সেটি মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।ভবিষ্যতেও তোমরা মাঠে এরকম খেলোয়াড়সুলভ আচরণ করবে এটাই প্রত্যাশা রাখি।

এসময় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মো: শিশির বিজয়ের অনুভূতি ব্যক্ত করে বলেন,”আমাদের সাপোর্টার যারা ছিল, তাদের দোয়া, ভালবাসা ও অনুপ্রেরণায় আমরা জিতেছি। আমার সাথে যারা খেলেছে, প্রত্যেক প্লেয়ার খুব সুন্দর করে এডজাস্ট করেছে একে অপরের সাথে, আর এই টিম বন্ডিং ই আমাদের জিতিয়েছে, আলহামদুলিল্লাহ।

ফাইনাল ম্যাচের শুরুতে মুখোমুখি লড়াইয়ে নামে ফাইনালিস্ট দুই দল ব্যবস্থাপনা ও ফিন্যান্স বিভাগ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের উত্তেজনা সৃষ্টি করে দুই দলের খেলোয়াড়রা। নির্ধারিত সময়ের মধ্যেই ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ একাদশ কে ২-১ গোলে পরাজিত করে এবছর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ছিনিয়ে নিয়েছে ব্যবস্থাপনা বিভাগ।

খেলা শেষে আনন্দ র‍্যালি উদযাপনের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাইনালিস্ট দুই দল অর্থাৎ চ্যাম্পিয়ন দল(ব্যবস্থাপনা) ও রানার্স আপ দল(ফিন্যান্স ও ব্যাংকিং)এর খেলোয়াড় দের হাতে ট্রফি তুলে দেয়া হয়। এছাড়াও প্রত্যেক খেলোয়াড়ের গলায় মেডেল পরিয়ে দেয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০