শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেলের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা করেছে।

বুধবার(২২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু সুফিয়ান। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং যানবাহনের নিরাপদ গতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং মূল্যবান জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার) পার্কন চৌধুরী, সহকারী পরিচালক ফয়সাল হোসেন এবং পরিদর্শক আবুল কালাম আজাদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০