শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীতে উচ্ছেদের আশঙ্কায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, শুক্রবার রাত: রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় উচ্ছেদের আশঙ্কায় থাকা ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (রাত ৮টা) তিনি সরেজমিনে ওই এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় রাসিক প্রশাসক বলেন, মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা অত্যন্ত দুঃখজনক। তিনি জোর দিয়ে বলেন, রাজশাহী একটি শান্তিপ্রিয় নগরী। এখানে আমরা সবাই একটি পরিবারের মতো বসবাস করি। এই পরিবারের একটি অংশকে আঘাত করা হবে, এটি মেনে নেওয়া যায় না।

তিনি আরও জানান, বিষয়টি তদন্তে জেলা প্রশাসক (ডিসি), সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে। ওই টিম ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত সমাধানের সুপারিশ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাসিক প্রশাসক বলেন, আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মহোদয়ের সঙ্গে ইতোমধ্যে আমি কথা বলেছি। আপনারা তাঁর কাছেও গেছেন এবং তিনি আপনাদের আশ্বাস দিয়েছেন। আশা করি, শান্তিপূর্ণভাবে আপনাদের সমস্যার সমাধান হবে। আমিও আপনাদের পাশে আছি।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে শান্তিপূর্ণ সমাধানের আশায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০