শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন উপলক্ষে প্রচারণা শুরু

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন এবং তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সরকারের উদ্যোগে আগামী ২ মে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬। এদিন বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি সারা দেশে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

এরই ধারাবাহিকতায় রাজশাহীতে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পর্দায় প্রদর্শনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নগরবাসীকে অংশগ্রহণের সুযোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজশাহী সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে সুসজ্জিত ক্যারাভান গাড়ির মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি নগরজুড়ে ব্যানার, ফেস্টুন ও ওভারহেড ব্যানার স্থাপন করে সাধারণ মানুষের মাঝে কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহানগরবাসীকে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ এবং দেশের ক্রীড়া অঙ্গনকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০