শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীতে নবাগত পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপরেশনস) এ.টি.এম মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান মাদারীপুর জেলা থেকে রাজশাহীতে এসেছেন। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য তিনি বহুল পরিচিত। এবার তিনি রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

অপরদিকে, বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। ২০২৪ সালের ২১ ডিসেম্বর তিনি রাজশাহীর প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর নেতৃত্বে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে।

দায়িত্বকালীন সময়ে তিনি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন সফল অভিযানে প্রশংসা অর্জন করেন। হারানো মোবাইল ফোন উদ্ধার ও সেবামুখী কার্যক্রমেও তিনি ব্যাপকভাবে সুনাম কুড়ান।

দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি—এর মধ্যে চীন ও অস্ট্রেলিয়ার প্রশিক্ষণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (কঙ্গো) দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন।

রাজশাহী জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে তাঁর দায়িত্ব পালনের সময়টি স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০