শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে রাজশাহীতে দুই দিনব্যাপী পৃথক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ কর্মশালায় সার্বিক সহযোগিতা করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

রোববার দুপুরে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ জেলার নয়টি উপজেলার ৫০ জন সাংবাদিকের মাঝে সার্টিফিকেট ও সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে। বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরও বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ। ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। নির্বাচন ও গণভোট সংক্রান্ত সংবাদ পরিবেশনে সঠিকতা, ভারসাম্য ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। বিভ্রান্তিকর তথ্য, গুজব বা অপতথ্য নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত। পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসোর্স পারসন সালাহউদ্দিন আহমাদ বাবলু এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল।

এদিকে নগরীর শালবাগান এলাকায় সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের আরও ৫০ জন সাংবাদিককে নিয়ে পৃথকভাবে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়াল। উপস্থিত ছিলেন রিসোর্স পারসন শারমিন রিনভী।

প্রশিক্ষণে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহে সাংবাদিকদের দায়িত্ব, কর্তব্য ও সীমাবদ্ধতা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচন রিপোর্টিংয়ের ধরন ও প্রকরণ, গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা-২০২৫, নির্বাচনকালীন শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, তথ্য, ছবি ও ভিডিও যাচাইসহ ফ্যাক্ট-চেকিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভুয়া তথ্য, অপতথ্য, গুজব, হেট স্পিচ ও প্রোপাগান্ডা মোকাবিলায় দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বও তুলে ধরা হয়।

অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এ প্রশিক্ষণ কর্মশালা নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০