শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পৃথক অভিযানে গাঁজা ও চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Download Photocard

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী :
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ । এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৫০০ মিলিলিটার দেশি চোলাই মদ, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার নগরীর কর্ণহার ও এয়ারপোর্ট থানা এলাকায় পৃথকভাবে এ অভিযান চালিয়ে তাদের প্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, কর্ণহার থানার মোল্লাডাইং গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে মো. শাহজাহান আলী (৪৫), একই গ্রামের মৃত শুকুর মণ্ডলের ছেলে মো. গাফ্‌ফার মণ্ডল (৭৫), চন্দ্রিমা থানার আসাম কলোনী (বর্তমানে কর্ণহার থানার মোল্লাডাইং) এলাকার মো. সুলতান আলীর ছেলে মো. শাকিল সরদার (৪০), কর্ণহার থানার শিশাপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মো. আলম আলী (৩৮) এবং রাজশাহীর তানোর থানার কুন্দাইন (বর্তমানে এয়ারপোর্ট থানার বারইপাড়া) গ্রামের মৃত আনসার আলীর ছেলে মো. আনারুল হক (৪৩)। বর্তমানে তারা সবাই রাজশাহী মহানগরীতে বসবাস করছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহজাহান আলী ও গাফ্‌ফার মণ্ডলের বিরুদ্ধে কর্ণহার থানায় পূর্বে দুটি করে মামলা বিচারাধীন রয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ডিজিটাল মেশিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০