শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পৃথক তিন অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল, কাশির সিরাপ ও কীটনাশক জব্দ করা হয়েছে। তবে অবৈধ মালামালের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় নগরীর কাটাখালি থানার শাহাপুর বিওপি’র টহল দল নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫ বোতল ব্রঙ্কোফ-সি কাশির সিরাপ জব্দ করে কাটাখালী থানায় জমা দেয়া হয়।
এদিন ভোর ৪টায় আলাইপুর বিওপি’র একটি আভিযানিক দল বাঘা থানাধীন কিশোরপুরে একটি আম বাগানে অভিযান চালিয়ে ভারতীয় MANCOZEB 75% DITHANEM ৪৫ ব্র্যান্ডের ৫ প্যাকেট কীটনাশক পত্যিাক্ত অবস্থায় জব্দ করা হয়। পরে এসব কীটনাশক রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১০টায় কাটাখালী থানাধীন শ্যামপুর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২৬বোতল ভারতীয় মদ ও ১২বোতল ফেনসিডিল জব্দ করে কাটাখালী থানায় জমা দেয়া হয়।
বিজিবি জানিয়েছে, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানায় বিজিবি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০