শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীতে রোজার প্রথম দিনেই ইফতারের দোকানে ক্রেতাদের ভিড়

Download Photocard

রাজশাহী প্রতিনিধি  : বছর ঘুরে মুসলিমদের মাঝে আবার ফিরে এসেছে সিয়াম-সাধনা ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। আল্লাহ তায়ালার নৈকট্য লাভের জন্য রোজা রাখেন মুসলমানরা। আর পবিত্র রমজানের প্রথম দিনেই রাজশাহী মহানগরজুড়ে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। 

সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বাজার এলাকায় অস্থায়ী ও স্থায়ী ইফতার দোকান সাজিয়ে বসেন বিক্রেতারা। বিকেল গড়াতেই ক্রেতাদের ঢল নামে, ফলে অনেক জায়গায় সৃষ্টি হয় যানজট ও জনসমাগম।

নগরীর সাহেব বাজার, জিরোপয়েন্ট, গণকপাড়া, লক্ষ্মীপুর, নিউমার্কেট ও শালবাগান, রেলগেট, বাস টার্মিনাল, ভদ্রা, তালাইমারি, কোর্ট স্টেশন, নওদাপাড়া এলাকায় বসেছে স্থায়ী ও অস্থায়ী ইফতারের দোকান। এসব দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে সাহেব বাজারের ইফতারের দোকানগুলোতে জনপ্রিয় আইটেম কিনতে বিত্তবান মানুষদের দেখা গেছে। 

এ ছাড়াও ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, হালিম, জিলাপি ও বিভিন্ন ধরনের শরবতের চাহিদা রয়েছে।

ইফতার কিনতে আসা তানিয়া বলেন, রোজা মানেই ইফতারের আনন্দ। এটি বলে বোঝানো যাবে না। আমরা বান্ধবীরা মিলে ইফতার করবো এজন্য কিনতে এসেছি। সব জিনিসই অল্প অল্প করে কিনবো। তবে গত বছরের তুলনায় এবার একটু দাম বেশি।  আরেক ক্রেতা তাকদির বলেন, রোজা আসলেই ভালো লাগে। আজ প্রথম রোজা এজন্য ইফতারের দোকানে এসেছি। ইফতার কিনে পরিবারের সাথে ইফতার করবো।

এ ছাড়াও ক্রেতাদের অনেকেই জানান, বাসায় সব আইটেম তৈরি করা সম্ভব হয় না। তাই প্রিয় কিছু খাবার বাইরে থেকে কিনে ইফতারকে বৈচিত্র্যময় করা হয়। তবে কয়েকজন ক্রেতা বাড়তি দামের অভিযোগও করেছেন। তাদের দাবি, কিছু দোকানে আগের তুলনায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

ইফতার বিক্রেতারা, রমজানের প্রথম দিন হওয়ায় বিক্রি তুলনামূলক বেশি হয়েছে। অনেকেই পরিবার ও আত্মীয়স্বজনের জন্য বাড়তি ইফতার কিনছেন। কয়েকজন বিক্রেতা বলেন, গত বছরের তুলনায় কাঁচামালের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের আগ্রহে ভাটা পড়েনি। বিকেল ৪টার পর থেকেই ভিড় বাড়তে থাকে, যা মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকে। হালিম বিক্রেতা শরিফ বলেন, প্রথম দিন বলে প্রস্তুতিও বেশি ছিল। আশা করছি পুরো রমজানজুড়েই ভালো বিক্রি হবে। তবে কিছু দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগও রয়েছে। খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন নগরবাসী।

এ দিকে ইফতারের আগে প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায়। বিশেষ করে সাহেববাজার ও নিউমার্কেট এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা যায়। পথচারীদের চলাচলেও কিছুটা ভোগান্তি তৈরি হয়। রমজানের প্রথম দিনেই এমন প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে রাজশাহী নগরী। 

ব্যবসায়ীরা আশা করছেন, পুরো মাসজুড়েই এমন বেচাকেনা অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০