শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

Download Photocard

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ শুরু হয়েছে। 

 সোমবার ( ১ ডিসেম্বর ২ড়২৫) বিকেলে নগরীর লালন শাহ্ মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিসিক একটি বিপ্লবের নাম। এক সময় ধারণা করা হতো শিল্প মানেই বড় বড় কল-কারখানা ও বিশাল কর্মযজ্ঞ। কিন্তু শিল্প যে ছোট পরিসরেও হতে পারে এবং ক্ষুদ্র পরিসরেও এখানে কাজ বা অর্থায়ন করা যায়, সেই ধারণা বিসিক আমাদের মধ্যে প্রথম প্রতিষ্ঠিত করেছে। এজন্যই আমরা বলি শিল্পাঙ্গনে বিসিক একটা বিপ্লব তৈরি করেছে। শুধু উৎপাদন ক্ষেত্রেই নয়- চিন্তা, চেতনা, জ্ঞান এবং ধারণার ক্ষেত্রেও।’

আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান উদ্যোক্তাদের কার্যক্রম দেখে ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হবে এবং বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরতে সক্ষম হবে।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিসিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বায়েজীদ এবং জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম।

উল্লেখ্য, দশ দিনব্যাপী আয়োজিত এই মেলায় ৭০টি স্টলে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০