শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তানোরে কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা 

Download Photocard

তানোর প্রতিনিধিঃ 

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার পালের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা: সাইদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফাজ উদ্দীন কবিরাজ সাবেক যুগ্ম সম্পাদক তানোর উপজেলা যুবদল, জাকির হোসেন জুয়েল সাবেক সাধারন সম্পাদক কামারগাঁ ইউনিয়ন বিএনপি, সাহিনুর নবী ডায়মন্ড কামারগাঁ ইউনিয়ন বিএনপি, একরামুল হক গামু যুগ্ম আহ্বায়ক তানোর উপজেলা কৃষক দল, জসিম উদ্দীন সভাপতি কামারগাঁ ওয়ার্ড বিএনপি, সাবেক ছাত্রদল নেতা মাইনুল ইসলাম, শফিকুল ইসলাম সেন্টু আহ্বায়ক কামারগাঁ ইউনিয়ন যুবদল সহ স্থানীয় নেতা কর্মী ও অভিভাবক বৃন্দ।

৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় কামারগাঁ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান হয় পরে দুপরের খাবার গ্রহন শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে এ বছর মোট ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন বলে জানা গেছে। নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের তাজা ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন বক্তারা।

একই সাথে কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার পালের অবসরজনিত অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনি ১৯৯৪ সালে বিনা বেতনে কামারগাঁ উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। পরে ১৯৯৭ সালে এমপিও ভূক্ত হন, সততার নিষ্ঠার সাথে পাঠদানে প্রতিষ্ঠানে তাঁর ব্যাপক জনপ্রিয় দেখা যায়। ২০১৩ সালে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এর পর থেকে নানা ভাবে শিক্ষার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। 

বিদায় বেলা সহকর্মী ও শিক্ষার্থীদের ভালো বাসায় অশ্রু শিক্ত পাঠদানের অবসরে যান এ কৃতিমান শিক্ষক। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০