শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীর পবায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ এমপি মিলনের

Download Photocard

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় উপজেলায় মাদক ও অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পবা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।

এমপি মিলন বলেন, মাদক সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তিনি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া অবৈধভাবে পুকুর খননের বিষয়েও গুরুত্ব দেন তিনি। এ প্রসঙ্গে এমপি মিলন বলেন, অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতরা যে দলেরই হোক না কেন- তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন থানার কর্মকর্তা এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০