শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীর পুঠিয়ায় শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে আজিজুল মোল্লা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে র‌্যাব-৫, এর রাজশাহী সদর কোম্পানি ও র‌্যাব-১ এর সিপিসি-২ যৌথভাবে আজিজুলকে গ্রেফতার করে।
গ্রেফতার আজিজুল মোল্লা পুঠিয়া উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগীর তরুণীর ঘনিষ্ঠ আত্মীয়—চাচা বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, ভুক্তভোগীর মা, বাবা ও ভাই ঢাকায় থাকেন। তরুণী গ্রামের বাড়িতে দাদির কাছে থাকেন। গত ২২ অক্টোবর দুপুরে দাদি বাড়িতে না থাকার সুযোগে আজিজুল তরুণীর ঘরে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন সময়ে একই কৌশলে তরুণীকে ধর্ষণ করেন তিনি ।
একপর্যায়ে ঘটনাটি জানতে পারেন দাদি। পরে গত ২৮ অক্টোবর ভুক্তভোগীর মা পুঠিয়া থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে আজিজুল আত্মগোপনে ছিলো।
অবশেষে বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে আজিজুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার আজিজুলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ। #

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০