শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলছে নানা অনিয়ম

Download Photocard

রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), সত্যতা পেয়েছে নানা অনিয়মের। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জেলার রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক অভিযান চালায়। এসময় এনফোর্সমেন্ট দলের সদস্যরা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে। পরে দলের সদস্যরা রোগ নির্ণয়ের যন্ত্রপাতি ও অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করে। এ সময় হাসপাতালের কিছু রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক। অভিযান শেষে দুদক কর্মকর্তা ইমরান হোসেন জানান, রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট দলের সদস্যরা হাসপাতালের বিভন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে রোগ নির্ণয়ের যন্ত্রপাতি এবং অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় এবং কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। অভিযানকালে বিভিন্ন অনিয়ম অসঙ্গতি দেখা গেছে। যেমন রোগীদের নিম্নমানের খাবার, ওয়াশরুম অপরিষ্কার, বাইরে থেকে আসা রোগীদের হাসপাতালে সেবা না দিয়ে টেকনিশিয়ানরা বাইরের ক্লিনিক,ল্যাবে যাওয়ার জন্য উৎসাহিত করা ইত্যাদি। তিনি আরও জানান,অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী জানান, স্টাফরা তার কথা শুনছে না। হাসপাতালে ম্যানেজমেন্টে সমস্যা রয়েছে পরে সব ঠিক হয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০