শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

Download Photocard

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা প্রশাসনের আয়োজনে থানা চত্বরে ২৮ আগষ্ট ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। থানার ওসি আরশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এএসপি (সার্কেল) স্নেহাশীষ কুমার দাস।বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সিনিয়র সহ-সভাপতি নুর নবী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী,পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজান আলী ও সম্পাদক মহসিন আলী, নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সোহরাব হোসেন। এছাড়াও বক্তব্য দেন,জামাত নেতা এনামুল হক, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, যুবদল নেতা মো. ঈশা, নন্দুয়ার ইউপি বিএনপি সভাপতি জমিরুল ইসলাম, লেহেম্বা ইউপি বিএনপি সভাপতি শামসুদ্দোহা সামু ও সম্পাদক মো. মুসালিন, বাচোর ইউপি বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম ও সম্পাদক সাদেকুল ইসলাম স্বপন, বাচোর ইউপি যুবদল সভাপতি আনসারুল ইসলাম, হাজ্বি সংগঠনের নেতা রবিউল ইসলাম, হোসেনগাঁও ইউপি বিএনপি সভাপতি মমতাজ আলী (মাস্টার), ধর্মগড় ইউপি বিএনপি সভাপতি আব্দুল হালিম, কাশিপুর বিএনপি সভাপতি হামিদুর রহমান,নন্দুয়ার ইউনিয়ন জামাতের আমির সিরাজুল ইসলাম, রাতোর জামাত সেকেটারি আব্দুর সবুর প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতা-কর্মী, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় মাদক ব্যবসা ও চুরি ছিনতাই বৃদ্ধির কথা তুলে ধরেন। এই সাথে তারা এলাকায় চুনোপুটিদের না ধরে অপরাধী রাঘব বোয়ালদেরকে ধরার জন্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।
ওসি তার বক্তব্যে পুলিশের তৎপরতা আরো বৃদ্ধির কথা উল্লেখ করেন। এএসপি তার বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টার কথা বলেন। এইসাথে তিনি এরপর ইউনিয়ন পর্যায়ে ওপেন হাউজ ডে করার ইচ্ছা ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এএসআই রহমতুল্লাহ রনি ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০