শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাণীশংকৈলে সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

Download Photocard

রানীশংকৈলে ( ঠাকুরগাঁও) প্রতিনিধি :

দেশব্যাপী সহ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ছিল ভক্ত-অনুরাগীদের ঢল। ঢাক-ঢোলের বাজনার সঙ্গে দেবী বিসর্জনের আগে অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী “সিঁদুর খেলা”। এ সময় নারী ভক্তরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করে তা কপাল, গাল ও হাতে মেখে একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। তরুণীরা মেতে ওঠেন উচ্ছ্বাসে, আর চারপাশ মুখরিত হয় “দুর্গা মা কি জয়” ধ্বনিতে। সিঁদুর খেলা হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আচার, যা সৌভাগ্য, স্বামীর মঙ্গল ও পরিবারের শান্তি কামনার প্রতীক হিসেবে বিবেচিত। দুপুরের পর থেকেই মণ্ডপে মণ্ডপে নারী-পুরুষ, ছোট-বড় সবাই অংশ নেন এই উৎসবে। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখেন। এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। পুলিশ ও আনসার সদস্যরা প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে টহলে ছিলেন। উপজেলার ৫৫ টি পূজামণ্ডপে একইভাবে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। সন্ধ্যায় স্থানীয় নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচদিনব্যাপী দুর্গোৎসব। বিদায়ের মুহূর্তে ভক্তদের চোখে ছিল আনন্দের ঝিলিকের পাশাপাশি বিদায় বেদনার ছোঁয়া। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট। এভাবেই সিঁদুর খেলার উচ্ছ্বাস আর প্রতিমা বিসর্জনের আবেগঘন পরিবেশে পর্দা নামল রাণীশংকৈলের শারদীয় দুর্গোৎসবের।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০