শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রানীশংকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরি

Download Photocard

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের নরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরির ঘটনা ঘটেছে। ৭ অক্টোবর ২০২৫ রোজ মঙ্গলবার গভীর রাতে সকলের অগোচরে অজ্ঞাত চোরেরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষের তালা কাটে ২টি ফেন চুরি করে নিয়ে যায়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর ২০২৫ সকাল ৯টার দিকে এক সহকারী শিক্ষক স্কুলে এসে অফিস কক্ষের তালা খুলতে গিয়ে দরজা খোলা দেখতে পান। কক্ষের ভিতরে ঢুকে তিনি দেখেন ২টি ফেন চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে,২৬ শে সেপ্টেম্বর থেকে ৬ই অক্টোবর ২০২৫ ইং পর্যন্ত ১১দিন স্কুল বন্ধ থাকায় চোরেরা এ সুযোগ নিয়েছে। এলাকাতে মাদক কারবারি ও সেবনকারীদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় এসব চুরির ঘটনা ঘটছে বলে এলাকাবাসী মনে করেন। এনিয়ে তাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন,চুরির ঘটনায় প্রধান শিক্ষককে জিডি করার জন্য বলেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ওই বিদ্যালয়ে এর আগে ২টি ফ্যান,টিউবওয়েল,বিদ্যুৎ তার চুরি হয়েছে যার হদিস আজও মেলেনি তবে এ ব্যাপারে ইতিপূর্বে রানীশংকৈল থানায় জিডি করা হয়েছে। রানীশংকৈলে সরকারি প্রাথমিক বিদ্যালগুলোতে অধিকাংশ নাইট গার্ড না থাকায় এবং চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় স্কুল গুলোতে চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০