শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

রানীশংকৈলে মানসিক ভারসাম্যহীন যুবতীকে অপহরণ করে ধর্ষণ,গ্রেপ্তার ১

ফটোকার্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ;

ঠাকুরগাঁও: রাণীশংকৈল উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন অসহায় যুবতীকে বিয়ে দেয়ার কথা বলে সুকৌশলে অপহরণ করে গোপন আস্তানায় নিয়ে গিয়ে ২ ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী যুবতী তার ভাইকে সাথে নিয়ে থানায় ২ ধর্ষকের নামে মামলা রুজু করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আসমা খাতুন রাণীশংকৈল পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের এরশাদ আলীর মেয়ে। অসহায় আসমা পৌর শহরে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আসমা মানুষের বাড়িতে কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে থানার সামনে মেইন সড়ক থেকে শওকত ওরফে (তরকারী), নাজিরুল ইসলাম নামে দুই স্থানীয় ব্যক্তি প্রতারণার মাধ্যমে তাকে একটি চার্জার ভ্যানে তুলে অপহরণ করে নিয়ে। পরে খুনিয়া দীঘি স্মৃতিসৌধ সংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগীর দাবি, প্রায় এক ঘণ্টা নির্যাতনের পর অভিযুক্তরা তাকে মেইন সড়কে ফেলে যায়। আসমা বাড়ি ফিরে ধর্ষণ হওয়ার ঘটনাটি তার মামাতো ভাই রেজাউল করিমকে জানায়। পরে পারিবারিকভাবে তারা আইনের আশ্রয় নেয়।

এছাড়াও এজাহারে আরও বলা হয়, পরদিন ১০ সেপ্টেম্বর রেজাউল করিম ঘটনাটি নিয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন।

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী আসমা খাতুন বাদী হয়ে অভিযুক্ত ২ জনের নামে থানায় মামলা করেন। এনিয়ে ওই রাতেই মামলার ১নং আসামি শওকত আলী ওরফে (তরকারি) কে পুলিশ গ্রেপ্তার করে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তাকে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি নাজিরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০