শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রানীশংকৈলে সুবিধাভোগীদের মাঝে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ

Download Photocard

পেয়ার আলী, ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ৪ ডিসেম্বর ( বৃহস্পতিবার) রাণীশংকৈল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন অফ বাংলাদেশ রিয়্যাক্টস ইন প্রজেক্টের আয়োজনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে লেহেম্বা,নন্দুয়ার, হোসেনগাঁও, নেকমরদসহ চারটি ইউনিয়নে ১৮০ জন সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে চার কেজি করে জিংক সমৃদ্ধ ধানের (ব্রি ধান ৭৪ এবং ১০২) বীজ বিতরণ করা হয় |

উক্ত বীজ বিতরণ প্রোগ্রামটি তিনটি স্থানে অনুষ্ঠিত হয়- লেহেম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় ,নেকমরদ ইউনিয়ন পরিষদ এবং বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ে। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের উপস্থিতিতে নন্দুয়ার এবং হোসেনগাঁও ইউনিয়নের সুবিধাভোগীদের বলিদ্বারা উচ্চ বিদ্যালয় মাঠে ৮০ জন কৃষককে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে । উক্ত স্থানে আরো উপস্থিত ছিলেন বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন , নন্দুয়ার ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার একরামুল করিম এবং রিয়্যাক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার,প্রজেক্ট অফিসার বিলকিস বেগম , কমিউনিটি সুপারভাইজার রিফাত মাহমুদসহ কমিউনিটি ফ্যাসিলিটেটরগন |

উক্ত অনুষ্ঠানে জিংকের অভাবে কি কি সমস্যা হয় এবং কিভাবে এটা দূর করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয় | জিংক ধান চাষ নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয় এবং কৃষকদের সুবিধার্থে প্রত্যেককে একটি করে লিফলেট দেওয়া হয় |

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০