শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্রাক চাপায় কৃষক দলের ২ নেতা নিহত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী সাবেক ভিপি আয়নুল হক এঁর নির্বাচনী শো-ডাউনে গিয়ে ট্রাকের ধাক্কায় কৃষকদলের ২নেতা নিহত হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে।
শুক্রবার (৭ নভেম্বর-২০২৫ খ্রিঃ) দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জের ঘুড়কা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক (৩৫)। তিনি ৭নং ওয়ার্ড কৃষকদলের দপ্তর সম্পাদক এবং একই গ্রামের আকবর আলীর ছেলে একই ওয়ার্ডের কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ভিপি আয়নুল হক এঁর নির্বাচনী শোডাউনে যোগ দিতে সলঙ্গায় যাচ্ছিলেন -দুই নেতা। মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ঘুড়কা এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে শহিদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওমর আলী মারা যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ফরিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নিহতের ঘটনায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ট্রাক চাপায় দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০