শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ- বগুড়া রেলপথ”
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন সিরাজগঞ্জ শহরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির নিজস্ব ভবনের চতুর্থ তলায় বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনমত গঠন ও করণীয় শীর্ষক এই মতবিনিময় সভা সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন সিরাজগঞ্জের আহবায়ক এ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল।

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু,
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক  মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট  রাজনৈতিক ব্যক্তিত্ব  কমরেড ইসমাইল হোসেন,  সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন”-এর সদস্য  নবকুমার কর্মকার, সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব তারিকুজ্জামান টরিক, বেসরকারি স্যাটালাইট টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর সিনিয়র রিপোর্টার হীরুকগুণ, নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারে সভাপতি সাংবাদিক দিলীপ গৌর, নাট্য পরিচালক জিয়া, রায়হান,

জীবন বীমা কর্পোরেশনের সেলস ম্যানেজার মোঃ আব্দুল আজিজ,  সিপিবি, সাধারণ সম্পাদক শেখ সুলতান আহমেদ, তরুন সম্প্রদায়ের মোঃ ফরিদুল ইসলাম সোহাগ,জাহান আরা উচ্চ  বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় গৌর, নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারে সভাপতি সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট,  দৈনিক সিরাজগঞ্জ সংবাদ অনলাইন পোর্টাল এঁর সম্পাদক মোঃ মাসুদ রেজা, এবং বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক মো: নুর মুক্তার হোসেন, সদস্য মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ আব্দুল কাদের সহ  গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সিরাজগঞ্জ শহর হচ্ছে ঐতিহ্যবাহী একটি রেল পথের শহর। শহরটিতে রেল পথের শত বছরের ঐতিহ্য রয়েছে। বৃটিশ শাসন আমলে রেল পথই ছিল এই জনপদের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম।এক সময় সিরাজগঞ্জ ছিল রেলের শহর। এই শহরে ছিল চারটি রেলওয়ে স্টেশন। বর্তমানে সিরাজগঞ্জ শহরকে রেল শূণ্য করার পায়তারা চলছে। সিরাজগঞ্জ বগুড়া রেলপথ ছিল আমাদের প্রাণের দাবি। সেই দাবি আজ বাস্তবায়ন হচ্ছে। সিরাজগঞ্জ শহরকে বাদ দিয়ে এই রেল পথ নির্মাণ হচ্ছে।

যার মাধ্যমে সিরাজগঞ্জ-বগুড়া নির্মাণাধীন রেলপথকে সিরাজগঞ্জ পৌর শহরের রায়পুর জংশনের সঙ্গে সরাসরি সংযুক্ত করা সহজ হবে।আজ থেকে ৭ দিনব্যাপী লিফলেট বিতরণ ও আগামী ২০ জুন শনিবার সকাল ১১ টায় বাজার স্টেশনে সকল সংগঠনের ব্যানারে দলমত নির্বিশেষে মানববন্ধন করা হবে। এবং রায়পুর জংশনকে উত্তরাঞ্চলগামী রেল যোগাযোগের কেন্দ্রীয় জংশন হিসেবে গড়ে তোলা এবং নির্মাণাধীন সিরাজগঞ্জ–বগুড়া রেলপথকে রায়পুর জংশনের সঙ্গে সংযুক্ত করার দাবি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০