শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রায়গঞ্জে তিন ফসলি জমিতে পুকুর খনন,মাটি বিক্রি হচ্ছে ইট ভাটায়

Download Photocard

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে রাতের আধারে  তিন ফসলি আবাদি জমি নষ্ট করে পুকুর খনন করছে একটি মাটি খেকো চক্র। জমির এই উর্বর মাটি বিক্রি করা হচ্ছে  বিভিন্ন ইট ভাটায়। এতে ওই এলাকার প্রায় ৩ শতাধিক বিঘা জমির মালিকরা তাদের জমিতে পরবর্তীতে আবাদ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বলে অভিযোগ করেন।


জানাযায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার  পাঙ্গাসী ইউনিয়নের কৃষ্ণদিয়া মৌজার কৃষ্ণদিয়া গ্রামের মাছপাড়ার সুরুজ্জামান মাস্টার, তার ভাই তুজাম ও তালেব মিলে তিন ফসলি প্রায় চার বিঘা আবাদি জমি রাতের আধারে ভেকু মেশিন দিয়ে কেটে বেআইনীভাবে পুকুর খনন করছে। সেই পুকুর খননের উর্বর মাটি নিয়ে শাহাদত, আলামিন, বিপ্লবসহ একটি মাটি খেকো চক্র ওই এলাকার জেনিন, সুরমা, এইচএসবি ও ক্লাসিক ভাটাসহ বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অপরদিকে আশেপাশের আবাদী জমিগুলো হুমকির মুখে পড়েছে।

ওই এলাকার মতিন ভূইয়া নামের এক কৃষক অভিযোগ করে বলেন,পুকুর খননের আশেপাশে আমারসহ অনেকের প্রায় ৩ শতাধিক বিঘা আবাদী জমি রয়েছে। এই জমিগুলো এখন আবাদের জন্য হুমকি হয়ে পড়ছে। তিনি বলেন, শাহাদত, আলামিন, বিপ্লবসহ একটি মাটি খেকো চক্র তাদের স্বার্থে দীর্ঘদিন ধরে এই এলাকার জমির মালিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিন ফসলি ভালো ভালো জমিগুলো ভেকু মেশিন দিয়ে রাতের আধারে কেটে সাবাড়  করে দিচ্ছে। এতে কেউ প্রতিবাদ করলে তাদেরকে ওই মাটি খেকো চক্রটি হুমকি ধামকিসহ বিভিন্ন ভয়ভীািত দেখায়। যার কারনে কেউ তাদের এই অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায় না।


এবিষয়ে মাটি খেকো চক্রের শাহাদত ও আল-আমিন বলেন, আমরা ১৪ লাখ টাকা দিয়ে ওই জমিটির মাটি  কিনে নিয়েছি এবং স্থানীয় ভূমি অফিসের সাথে কথা বলে তাদের অনুমতি নিয়ে কেটে পুকুর খনন করা হচ্ছে। তবে পাঙ্গাসী ইউনিয়নের ভূমি অফিসের নায়েব আব্দুর রশিদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের কোন অনুমতি না নিয়ে ও জমির শ্রেনী পরিবর্তন না করেই তারা অবৈধভাবে পুকুর খনন করছে বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি। তবে এবিষয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে  তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০