শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

লাখো কন্ঠে শপথ পাঠে সিরাজগঞ্জে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কার্ড বিতরণ

Download Photocard

মোঃ হারুন অর রশিদ খান হাসান :
জুলাই পুনর্জারণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ শেষে সিরাজগঞ্জে আলোচনা সভা,উপকার ভোগীদের মধ্যে কার্ড বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার ( ২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ভার্চুয়ালে জেলার সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতরা,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আলোর যাত্রায় পরিবর্তনের অংশগ্রহণের অঙ্গিকারে সারাদেশব্যপী ভার্চুয়ালে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে আটদফা শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা শারমীন এস মুরশিদ।
শপথ পাঠ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপারেশন) মোঃ হাফিজুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, এনজিও প্রতিনিধি রবিউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র সমন্বয়ক নেয়ামুল বাশার নেহাল। আলোচনা সভা শেষে ২০২৫-২০২৬ চক্রের ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচীর আওতায় ছয়জন উপকারভোগীর মধ্যে কার্ড বিতরণ করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম। পরে অফিসার্স ক্লাবের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাউল শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০