শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে অপ্রতিরোধ্য গতিতে রেস দিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু!

Download Photocard

সেলিম তালুকদারঃ সিরাজগঞ্জ (শাহজাদপুর) উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর বন্ধুরা মিলে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক তরুণ গুরুতর আহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী রুহান (১৭) উল্লাপাড়া উপজেলার পৌর সদরের বাসিন্দা এবং আহত বাদশা উল্লাপাড়ার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের সন্তান বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩টি মোটরসাইকেলে কয়েকজন যুবক উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রচণ্ড গতিতে ছুটছিল। অপ্রতিরোধ্য গতির বিকট আওয়াজের মোটরসাইকেল তিনটি শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ার কান্দা এলাকায় পৌঁছালে একে অন্যের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের উপর আছড়ে পড়ে। এসময় দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়লে ঘটনাস্থলেই রুহান নামের এক তরুণ নিহত হয় এবং স্থানীয়রা গুরুতর আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই এমদাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মিলে রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে এবং অপর একজন গুরুতর আহত হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০