শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

সেলিম তালুকদার, শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫খ্রি:) বাদ আসর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম এবং উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজা।
এতে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হাসান হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলীসহ সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ , উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহিদ হাসান সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মাহফিলে আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, কোকো ছিলেন পরিশীলিত, নিরহংকারী ও মানবিক গুণাবলিসম্পন্ন এক মহান ব্যক্তিত্ব।
দিনটি উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা তার আদর্শ ও ত্যাগকে স্মরণ করে দেশের জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০