শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে ছেলেকে হারিয়ে দিশেহারা মা,৪০ দিনেও মেলেনি খোঁজ

Download Photocard

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪০ দিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শামীম হোসেন (১৩)। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও কোনো হদিস পাচ্ছে না পরিবার।
এদিকে সন্তানকে হারিয়ে মা শাহিনুর খাতুন ঘুরছেন পুলিশের দ্বারে দ্বারে। শিশু শামীম অপহরণ নাকি নিখোঁজ এ নিয়েও দেখা দিয়েছে ধুম্রজাল।
গত ২৮ অক্টোবর উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা রাস্তার মোড় থেকে শামীম নিখোঁজ হয় বলে থানায় জিডি করেন মা শাহিনুর খাতুন। এ জিডির পর আজও কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ। নিখোঁজ শামীম হোসেন একই গ্রামের মাইদুল ইসলামের ছেলে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে সন্তান হারানোর বেদনা নিয়ে মা শাহিনুর খাতুন  বলেন, সন্তান নিখোঁজ হওয়ার পর পরিবারের সবাই উৎকণ্ঠার মধ্যে রয়েছে। জানি না আমার ছেলেটা বেঁচে আছে কি না। ওর অপেক্ষায় ৪০ দিন ধরে পথ চেয়ে আছি। থানায় জিডিও করেছি। তবুও কেউ ওর সন্ধান দিতে পারছে না। আল্লাহ যেন আমার সন্তানকে দ্রুত ফিরে দেয়।
শাহহাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন কুমার  বলেন, ওই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ২১ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করেছে পরিবার। আমরা দেশের প্রত্যেক থানায় এটি অবহিত করেছি। একই সঙ্গে শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০