শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

শাহজাদপুরে নদীর তীরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার

Download Photocard

মোঃ সেলিম তালুকদার,শাহজাদপুর প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীর তীরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এশার আলী প্রামানিক (৩৮) নামের এক নৌকার মাঝিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ভুক্তভোগী নারী উপজেলার শ্রীফলতলা গ্রামের জনৈক শামীম হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী।

ঘটনার বিবরণে জানা যায়, আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের বাসিন্দা এক সন্তানের জননী সাথী খাতুন (২৪) পার্শ্ববর্তী করতোয়া নদীতে গরুর জন্য পানি আনতে যান। এসময় ওই ঘাটের ডিঙ্গি নৌকার মাঝি মৃত মমতাজ প্রামাণিকের ছেলে এশার আলী তাকে ভয় দেখিয়ে তাকে জোড় পূর্বক ধর্ষণ করে।

পরে ভুক্তভোগী নারী শাহজাদপুর থানায় অভিযোগ দিলে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত এশার আলী প্রামানিককে গ্রেফতার করে।

এই বিষয়ে ধর্ষণের শিকার গৃহবধু সাথী খাতুন বলেন, ভোর ৬টা ২০ মিনিটের দিকে গরুর জন্য পানি আনতে করতোয়া নদীতে যাই, সেখান থেকে ফেরার পথেই অভিযুক্ত হঠাৎ করেই পিছন থেকে আমার গলায় ছুরি ধরে এবং আমাকে ঘাসের জমির মধ্যে ফেলে ধর্ষণ করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, গৃহবধুর অভিযোগের প্রেক্ষিতে দ্রুত অভিযান চালিয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত মোঃ এশার আলীকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আগামীকাল তাকে শাহজাদপুর আমলী আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০