শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে নিখোঁজের ১৫ দিন পর রইচ উদ্দিন নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

Download Photocard

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বটতলা নিজের দোকান থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের খাল থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে খালের ধারের বন কাটতে গিয়ে একই গ্রামের তাহেজ ফকির গলিত মৃতদেহ দেখে প্রতিবেশীদের খবর দিলে দলে দলে উৎসুক জনতা ভিড় করে। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলিত মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। মৃতদেহ পুরোপুরি গলে যাওয়ার কারণে চেনা না গেলেও নিখোঁজ ব্যবসায়ী রইচ উদ্দিনের একটি হাতের আঙ্গুল ৬টি হওয়ার ফলে লাশটি তারই বলে দাবি করছে পরিবার।

নিখোজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, মুদি ব্যবসায়ী রইচ উদ্দিন গত ৩ নভেম্বার রাতে নিজের দোকান থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও না পাওয়ায় ৮ নভেম্বর শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার বিকেলে বন কাটতে গিয়ে রইচ উদ্দিনের গলিত মৃতদেহ পাওয়া যায়। নিখোজ রইচ উদ্দিনকে হত্যা করে খালের ধারে ফেলে রাখা হয়েছে বলেও দাবি পরিবারের।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, বাড়ির পুকুরের ধার থেকে বন কাটতে গিয়ে একজন গলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পুরোপুরি পঁচে গলে যাওয়ার ফলে চেনার উপায় নেই। তবে নিখোঁজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন মৃতদেহের হাতের ৬ আঙ্গুল দেখে দাবি করছেন এটাই রইচ উদ্দিনের মৃতদেহ। ডিএনএ টেস্ট করে মৃতদেহের আসল পরিচয় নিশ্চিৎ করা হবে বলেও জানান ওসি।

এদিকে শাহজাদপুর পৌর সদরের নলুয়া বটতলা গ্রামের শফিকুল ইসলামের বাড়ির পাশের খালে গলিত মৃতদেহ দেখ হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেছে। বিষয়টি এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০