শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে মরে গিয়েও শান্তি নেই,উধাও ১৬ কবরের কঙ্কাল 

Download Photocard

শাহজাদপুর প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এ চুরির ঘটনা ঘটে।

কবরস্থান পরিচালনা কমিটি ও এলাকাবাসী জানায়, রাতের কোনো একসময় ১৬টি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। ঘটনাস্থলে চোরদের ফেলে যাওয়া একটি ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনও কাউকে শনাক্ত করা যায়নি।

পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া দেখতে পান। কাছ থেকে গিয়ে তারা বুঝতে পারেন, কবরগুলো থেকে কঙ্কালগুলো চুরি হয়ে গেছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে স্থানীয়দের ভিড় জমে।

কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন এবং স্থানীয় মুসল্লি আব্দুস ছামাদ জানান, রাতে কবরগুলো খুঁড়ে মাথা থেকে কোমর পর্যন্ত অংশের কঙ্কাল নিয়ে যায় চোরেরা। পরদিন সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে কবরগুলো পুনরায় মাটি দিয়ে ঢেকে দেন।

এ ঘটনায় কবরস্থান পরিচালনা কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০