শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

সেলিম তালুকদার: শাহজাদপুর ( সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধি : শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা। শুক্রবার (১৩ মার্চ) পৌর শহরের গ্রান্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক মিজানুর রহমান। সাংবাদিক মির্জা হুমায়ুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেক, পৌর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহ, সাবেক উপজেলা শিবির সভাপতি আব্দুস সবুর, আক্তার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হালিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল খালেক। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন,
সাংবাদিক বিমল কুন্ডু, আবুল কাশেম, লাইফ চৌধুরী, আমিনুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, সেলিম তালুকদার, হিরু খন্দকার, অন্তু , হাসান , বক্তব্য রাখেন, রাজিব আহমেদ রাসেল, হাজী তামিম, আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ। উপজেলা জামায়াত আমীর মিজানুর রহমান বলেন, সাংবাদিকগণ জাতীর বিবেক। জাতির ক্লান্তিকালে এই বিবেক যখন নিরব হয় তখন জাতীয় জীবন বিপর্যয় নেমে আসে। তাই সাংবাদিকদের ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। সাংবাদিকেরা সত্য প্রকাশ করতে গিয়ে কোন বাঁধা ও হুমকির সম্মুখীন হলে জামায়াত পাশে থাকবে বলেও জানান মিজানুর রহমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০