শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে সোহেল রানা হত্যার বিচারের দাবিতে বিএনপির মানববন্ধন

Download Photocard

সেলিম তালুকদার,শাহজাদপুর প্রতিনিধি :

সিরাজগঞ্জ শাহজাদপুরে যুবক সোহেল রানার হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।
শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলা রোডের সিরাজ প্লাজার সামনে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর উদ্যোগে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
বক্তারা বলেন, সোহেল রানার হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও নিন্দনীয়। দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ সময় বক্তারা এনসিপি নেতার অশালীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলে। ভবিষ্যতে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিলে শাহজাদপুর উপজেলা বিএনপি তা কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে।
মানববন্ধন থেকে অবিলম্বে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, অপরাধীদের সুস্থ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০