শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Download Photocard

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সেলিম রেজাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত আসামি মোঃ সেলিম রেজা শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলীরং ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর থানায় মোঃ ওসমান গণীর দায়ের করা একটি হত্যা মামলায় আসামি মোঃ সেলিম রেজাকে গ্রেফতার করা হয়। মামলাটি ছিল শাহজাদপুর থানার মামলা নং-২২, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ২৭ আগস্ট ২০২৫ সালে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০২ মামলার রায় ঘোষণা করেন। আদালত আসামি মোঃ সেলিম রেজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

রায়ের পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে র‌্যাব-১২ এর গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০