শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শাহজাদপুরের আলোচিত মুহুরি আনিসুর গ্রেফতার, স্বস্তিতে এলাকাবাসী 

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট:
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাঁড়াদহের আলোচিত মুহুরি মোহাম্মদ আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে গ্রেফতারের পর গাঁড়াদ্হ আশপাশের এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে। উল্লেখ্য বিগত সরকারের সময় আনিসুর সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন করে। তবে সরকার পরিবর্তনের পর থেকে আবারও বিভিন্ন ছত্র ছায়ায় সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করে মুহুরি আনিসুর।

এলাকাবাসী জানায়, গ্রামের অভাবী মানুষদের ফাঁদে ফেলে সর্বশান্ত করতো শাহজাদপুর উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের মুহুরি ও তার সঙ্গিরা। সর্বশেষ গত শুক্রবার জমিসংক্রান্ত ঘটনায় মুহুরি আনিসুর ও তার সঙ্গীরা প্রতিবেশী গুলজার হোসেনের পরিবারের ওপর চড়াও হয়। গাড়াদহ কালিপাড়া গ্রামে জমির সঙ্গে সীমানা নির্ধারণকে কেন্দ্র করে মুহুরি আনিসুর রহমান হত্যার উদ্দেশ্যে প্রতিবেশী মোহাম্মদ গুলজার হোসেনের ছেলে ইঞ্জিনিয়ার সুজন হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় মুহুরি আনিসুর দোকানদার খলিলকে সাথে নিয়ে তাদের ওপর দলবদ্ধভাবে আক্রমণ চালায়৷ তাদের আক্রমণে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান ইঞ্জিনিয়ার মো: সুজন হোসেন। গুরুতর আহত অবস্থায় সুজন হোসেনসহ অন্যান্যদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ শুক্রবার রাতেই মুহুরি আনিসুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করে। 

শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, মামলার প্রেক্ষিতে ঘটনার দিন রাতেই মুহুরি মো: আনিসুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঐ মামলার বাকি পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০