শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহাজাদপুরে ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

Download Photocard

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে- সিরাজগঞ্জ শাহাজাদপুর বড়াল নদীর বাঘাবাড়ি নৌ বন্দরে ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ খ্রিঃ  অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শাহাজাদপুর বড়াল নদীর বাঘাবাড়ি নৌ-বন্দরে ৪৬তম জাতীয় এ নৌকা বাইচ প্রতিযোগিতা  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,   সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম এসময়ে অনুষ্ঠানে তিনি বলেন, সারা দেশে তারুণ্যের উৎসব  উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সকল ফেডারেশন, ক্রীড়া সংস্থা তারুণ্যের উৎসব উদযাপন করে আসছে। তারই অংশ হিসাবে আজ রোইং ফেডারেশন এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করছে।  নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। এই প্রতিযোগিতায় সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সচিব।

এ নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ এ প্রথম স্থান অর্জন করে  ভাটিপাড়া প্রামাণিক ফাইটার্স,  ২য় স্থান অর্জন করে  ভাটিপাড়া আজম ব্রাদার্স এবং ৩য় স্থান অর্জন করে বাংলার বাঘ সংঘ। বিজয়ীদলের মাঝে যথাক্রমে ১,০০,০০০টাকা, ৭৫,০০০টাকা এবং ৫০,০০০ টাকার চেক পুরস্কার হিসাবে প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০