শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম

Download Photocard

পঞ্চগড় : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভারত যতদিন না শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে, ততদিন তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাশিত আচরণ পাবে না।

আজ রোববার সন্ধ্যায় পঞ্চগড়ের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, মহানন্দা নদীতে ভোররাতে কোনো কারণ ছাড়াই ভারত আটটি সুইচগেট খুলে দিয়েছে। এতে নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে সীমান্ত এলাকার গ্রামগুলোতে ভাঙন দেখা দিয়েছে।

ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হতে চায়, তাহলে তাদের আচরণও প্রতিবেশীর মতো হতে হবে। মন চাইলে পানি আটকে রাখা, আবার মন চাইলে সুইচগেট খুল দেয়া- এভাবে চললে বাংলাদেশের মানুষের মনে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিন দিন বাড়বে। এটা দুই দেশের সম্পর্কের জন্য কোনো ইতিবাচক বার্তা নয়।

সারজিস আলম আরও বলেন, মহানন্দা নদীর এই পাড়ে ব্লক বসাতে গেলে বিএসএফ বাধা দেয়, এমনকি রাতে গুলিও চালায়। বাংলাদেশের মাটিতে, আমাদের নদীর পাড়ে আমি এখানে ব্লক দিব। আর ওরা গুলি করবে এই সাহস যদি এবার তাদের জায়গা থেকে বিএসএফ করে বাংলাদেশের মানুষও উপযুক্ত জবাব দেবে।

তিনি আরও বলেন, অনেক নদী আন্তর্জাতিক নদী। নদীর উৎপত্তি ভারতের বাইরে- নেপাল, ভুটান ও চীনে। তারা যদি আন্তর্জাতিক আইন না মেনে চলে, তাহলে আপনাকেও সমস্যায় পড়তে হবে। সব দিন কিন্তু ভারতের দিন না, দিন বাংলাদেশেরও আসবে।

এসময় ইসির ৫০টি মার্কা নিয়ে সারজিস বলেন, যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকাটা তাদের রুচিবোধের প্রকাশ করে। এই জায়গাটা তাদের ঠিক করা উচিত। আমরা আশা করছি তারা এটা সংশোধন করবে। আইনগত কোনো বাধা না থাকায় আমরা শাপলা ছাড়া অন্য কিছু ভাবছি না। আমরা সর্বশেষ তাদের সাদা শাপলা বা লাল শাপলার অপশন দিয়েছিলাম। যদি একান্তই শাপলার সাথে যদি কিছু এড করতে হয় তাহলেও আমাদের দ্বিমত থাকবে না।

এ সময় এনসিপি পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়ক নয়ন তানবীরুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বী, অরিয়র্স অব জুলাইয়ের পঞ্চগড়ের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০