শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শের বাংলা স্মৃতি পদক পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা আমির হোসেন সবুজ

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের বাংলা স্মৃতি পদক-২০২৫ পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ। মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৫ টার দিকে ঢাকার কচি কাঁচা মেলা ভবন মিলনায়তনে “অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হকের কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভায় গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ পদক পেয়েছেন তিনি।

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের বিটিআরসি’র চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব সৈয়দ মাণ্ডব মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. জাকরিয়া, এনটিএল প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম খান লিমটন, বিএনপি নেতা মজিবুর রহমান চৌধুরী ।
শের-ই-বাংলা স্মৃতি পদক প্রাপ্ত শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, আমি দীর্ঘদিন থেকে সততার সহিত সাংগঠনিক ভাবে বিএনপির রাজনীতি করে আসছি, পাশাপাশি আমি জনগনের কল্যাণের লক্ষ্যে সমাজ সেবায় কাজ করে যাচ্ছি। আগামীতে যেন আমি আরো সুসংগঠিত ভাবে জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি সে জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি বিশ্বাস করি, বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি কেশরহাট পৌরবাসির সকলের দোয়া ও ভালবাসা পেলে সকল কল্যাণ মূলক কাজ করতে সক্ষম হবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০